সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / খুটাখালীতে বাসের ধাক্কায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

খুটাখালীতে বাসের ধাক্কায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

প্রতিকী ছবি

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে বাসের ধাক্কায় নুরুল ইসলাম ( ৫৫) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩১ ডিসেম্বর সকালে খুটাখালী বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী ইউনিয়নের পূর্ব নয়া পাড়া গ্রামের মরহুম হাজী মোজাহের আহমদের পূত্র বলে জানা গেছে। পারিবারিক জীবনে নিহত ব্যবসায়ী চার সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী সূত্রে মতে, নিহত ব্যবসায়ী চিংড়িঘেরে প্রতিদিনের মত সকাল বেলায় ব্যবসা দেখাশুনা করার জন্য খুটাখালী বাজারস্থ মহাসড়কের পাশে অবস্থান করছিল। এ সময় কক্সবাজারমুখী যাত্রীবাহি শ্যামলী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে ধাক্কা দিলে ওই ব্যবসায়ী সড়ক থেকে কিছুদূরে গিয়ে পড়ে যায়, ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে ঘাতক গাড়িটি ঈদগাঁও বাসষ্টেশন এলাকায় সাড়ে সাতটার দিকে আটক করে স্থানীয় জনতা।

নিহতের আত্মীয় মমতাজ সওদাগর এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের লাশ প্রশাসনিক প্রক্রিয়া শেষে দাফনের প্রস্তুতি চলছিল বলে জানান। এদিকে মর্মান্তিক এ মৃত্যুর সংবাদে নিহতের পরিবার পরিজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.