
হত্যাকাণ্ডের ৪৪ বছর পরও ধরাছোঁয়ার বাইরে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ খুনি। কানাডা ও যুক্তরাষ্ট্রে যে দুই খুনি রয়েছে আইনের কারণে তাদেরও দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার প্রক্রিয়া হয়ে পড়েছে দুরূহ।
যদিও সংশ্লিষ্ট মন্ত্রীরা বলছেন, কূটনৈতিক ও আইনি দুই প্রক্রিয়ায় তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
৩৫ বছর সময় লেগেছিলো একটি বিচার পেতে। কিন্তু এখনও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ খুনির মধ্যে ৪ খুনির অবস্থানই নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। কানাডা ও যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাকি দুই খুনি। কী বাধা আছে তাদের ফিরিয়ে আনতে?
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কানাডা একটা নীতিতে বিশ্বাস করে, এজন্য তারা একটি আইন করেছে। কোনো অপরাধী, যে দেশে অপরাধ করেছে সেই দেশে যদি ফাঁসির নিয়ম থাকে এবং সে যে অপরাধ করেছে সেই অপরাধ যদি ফাঁসির মতো হয় তাহলে তারা তাকে ফেরত পাঠায় না।
২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কানাডায় অবস্থান করা নুর চৌধুরী রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে। সে বিষয়ে দেশটির আদালতে একটি মামলা চলছে। যেখানে নুর চৌধুরীর বিরুদ্ধে প্রয়োজনীয় দলিল উপস্থাপন করেছে বাংলাদেশ। এছাড়া যুক্তরাষ্ট্রের নতুন অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মৃত্যুদণ্ডের সাজা অন্তর্ভুক্ত হবে; এমন সব সম্ভাবনাতেই আপাতত আশার আলো দেখছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।
আইনমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র মৃত্যুদণ্ড চালু করতে যাচ্ছে। আমরা আশা করছি রাশেদ চৌধুরীর বিষয়টা হয়তো তাড়াতাড়ি সমাধান হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, তাকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার সেটি নিয়ে কাজ না করায় সে সেখানে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত হয়েছে। আমরা সেটার বিরোধিতা করে কানাডার আদালতে রিভিউ করেছি। আশা করি আমরা আমাদের পক্ষে রায় পাব।
ভারতে বঙ্গবন্ধু হত্যায় দণ্ডপ্রাপ্ত কোন খুনি অবস্থান করছে না বলেও নিশ্চিত করেন সরকারের এই মন্ত্রী।
সূত্র: somoynews.tv- ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.