
এম. রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :
গভীর সাগরে জলদস্যুর এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হয়েছেন কুতুবদিয়ার ৪ জেলে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে।
প্রত্যক্ষদর্শী জেলে মো.আলী জানান, উপজেলার উত্তর ধুরং আকবর বলী পাড়ার মোঃ রিদওয়ানের মালিকানাধীন এফবি আল্লাহর দান নামক ফিশিং বোটে ১৬ জন মাঝি-মাল্লা নিয়ে গত বৃহস্পতিবার সাগরে মাছ ধরতে যায়। গত শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে ৮-১০ জনের একটি জলদস্যু দল তাদেরকে ধাওয়া করে। এসময় ডাকাতদল ফিশিংবোটে ওঠার আগেই এলোপাতাড়ি গুলি বর্ষণ করতে থাকে। গুলিতে উত্তর ধুরুং কালার মার পাড়ার জামাল আহমদের পুত্র মোহাম্মদ আলী(৩৫), পূর্ব মসজিদ পাড়ার সালামত উল্লাহর পুত্র শফিউল্লাহ (৪২), চাঁটি পাড়ার ছৈয়দ আহমদের পুত্র মো. আব্বাছ (২৫) ও দক্ষিণ ধূরুং আলী ফকির ডেইল গ্রামের জাফর আহমদের পুত্র কামাল হোসেন (২৫) আহত হন। সাগর থেকে ফিরে শনিবার রাতেই তাদের হাসপতালে ভর্তি করা হয়।
থাানার এসআই জয়নাল আবেদীন বলেন, সাগরে গুলিবিদ্ধ কুতুবদিয়ার ৪ জেলেকে দেখতে হাসপাতালে গিয়েছেন। বোট মালিক এ ব্যাপারে মামলা করলে পুলিশ জড়িত জলদস্যুদের আটকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন বলে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.