সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / গরীবের বন্ধু এমপি বদির মুক্তির দাবীতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করলেন টেকনাফ আওয়ামীলীগ

গরীবের বন্ধু এমপি বদির মুক্তির দাবীতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করলেন টেকনাফ আওয়ামীলীগ

abdur-rahman-badi-teknaf

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

উখিয়া-টেকনাফের গণমানুষের প্রিয় নেতা সাংসদ আলহাজ¦ আবদুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাজা প্রধান এবং কারাগারে প্রেরণ করায় প্রতিবাদ ও মুক্তির দাবী জানিয়েছেন উখিয়া-টেকনাফের আওয়ামীলীগের নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় টেকনাফ উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিশাল এক কর্মসুচি ঘোষনা করা হয়েছে। এমপি বদির মুক্তি দাবিতে শান্তিপূর্ণ ধারবাহিক আন্দোলনের অংশ হিসেবে টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবাদ সভা করার কর্মসূচী ঘোষণা করেছেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় টেকনাফ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক প্রেস ব্রিফিরিংয়ের মাধ্যমে  এই তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ের লিখিত বক্তব্য পাঠ করেন, টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপিত ও উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মদ, বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম, বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাহার, হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিকদার। উক্ত কর্মসচির মধ্যে রয়েছে আগামী ৫ নভেম্বর বিকাল ৩ টায় টেকনাফ বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শামলাপুর বাজারে এক প্রতিবাদ সভা, ৬ নভেম্বর বিকাল ৩ টায় হোয়াইক্যং ইউনিয়নে প্রতিবাদ সভা। ৭ নভেম্বর বিকাল ৩ টায় টেকনাফ হ্নীলা ইউনিয়নে এমপি বদির মুক্তির দাবিতে প্রতিবাদ সভা। পরিশেষে আগামী ৮ নভেম্বর টেকনাফ উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিশাল বিকাল ৩ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বিশাল এক প্রতিবাদ সভা অনুষ্টিত হবে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.