কামাল শিশির; রামু :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ভেঙ্গে যাওয়া বাইশারী — রামুর গর্জনিয়া সড়ক সেচ্ছাশ্রমে মেরামত করে দিলেন ইউপি সদস্য আবদুল জব্বারের নেতৃত্বে শিক্ষার্থী ও যুবকেরা।
গত ২৬ জুলাই থেকে ভারি বর্ষণের ফলে পাহাড়ী ঢলে বাইশারী -গর্জনিয়া সড়কের থোয়াইংগা কাটা মিয়াজি পাড়া নামক স্থানে বিশাল অংশ ভেঙ্গে যায়। ফলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগের শিকার হয় দুই ইউনিয়নের লাখো মানুষ।
গত ২ আগষ্ট থেকে গর্জনিয়ার ইউপি সদস্য আবদুল জব্বারের নেতৃত্বে এলাকাবাসী সেচ্ছাশ্রমে রাস্তাটি পুনর্নির্মাণ করে। বর্তমানে উক্ত সড়কে গাড়ী চলাচল করছে।
ইউপি সদস্য আবদুল জব্বার জানান, আল্লাহর রহমতে বাইশারী–গর্জনিয়া সড়কে গাড়ী চলাচল করছে। তিনি এ কাজে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.