সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / গ্রামাঞ্চলের মানুষদের দৃষ্টি এখন ঢাকায় : গ্রামীণ জনপদে নিবার্চনী আমেজ

গ্রামাঞ্চলের মানুষদের দৃষ্টি এখন ঢাকায় : গ্রামীণ জনপদে নিবার্চনী আমেজ

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামেগঞ্জের লোকজনের মাঝে ধীরে ধীরে জমে উঠছে নির্বাচনী আলাপচারিতা। ঘোষিত হল নির্বাচনী তফশীল। শেষ হয়েছে দুই দলেরই মনোনয়ন ফরম বিক্রি। এখন দলীয় প্রার্থী নির্ধারণের পালা। এনিয়ে দুই দলের কর্মী সমর্থকদের মাঝে শুরু হলো নানান গুঞ্জন। কোন প্রার্থীকে মনোনয়ন দিলে আওয়ামীলীগ জিততে পারবে আর কাকে মনোনয়ন দিলে বিএনপি জয় হতে পারবে, এসব কথাবার্তা নিয়ে মাথা ব্যাথার শেষ নেই গ্রামীণ জনপদের কৌতুহলী সাধারণ লোকজনের।

হালকা শীতে পড়ন্ত বিকেল পার হলেই সন্ধ্যা বা রাতে বৃহৎ এলাকার নানা স্থানে পাড়া মহল্লার চায়ের দোকানে একে অপরের সাথে খোশগল্পে মেতে উঠে নিবার্চনী আলাপে। অধির আগ্রহে অপেক্ষার প্রহর গোনা গ্রামাঞ্চলের সাধারণ মানুষজন এখন ঢাকার দিকে চেয়ে আছে, দলীয় ভাবে কাকে টিকেট দিচ্ছে সেটি এখন টক অব দ্যা প্রার্থীতে পরিণত হয়ে পড়েছে। পাশাপাশি নেতাকর্মীরাও আপাতত মুখ খুলছেনা। তারাও সময়ের অপেক্ষায় প্রহর গুণছে। প্রার্থী নিয়ে কারো মুখে কোন কথায় নেই।

কাদের অনুকূলে দলীয় গ্রীণ সিগন্যাল যাচ্ছে, সেটি দেখার পালা। তারপরই শুরু হবে পুরোদমে নিবার্চনী জোয়ার। রুপ কথার গল্পের মত পাড়া মহল্লার লোকজনের মাঝে নির্বাচন নিয়ে নানা কথাবুলি থেমে নেই। এমনকি দোকান পাঠে চায়ের চুমুকে দুই দলের সমর্থকদের মাঝে রশিক তর্কাতর্কিও অব্যাহত রয়েছে। প্রতিবারই নির্বাচনকে সামনে রেখে গ্রামীণ লোকজনের এটি এক ঐতিহ্য বললেই চলে। এদিকে পাড়ালি চায়ের দোকান বা কোন আড্ডায় নিবার্চনী কথা বার্তা যেন বেশিভাগই প্রাধান্য পাচ্ছে। আর কটা দিন পর সে অপেক্ষার পালা শেষ হবে।

বহুল প্রত্যাশিত একাদশ জাতীয় সংসদ নিবার্চন যতই সামনের দিকে এগুচ্ছে, ততই মেঠোপথের সাধারণ লোকজনের মাঝে উৎসাহ-উদ্দিপনা বিরাজ করছে। তবে দেখা যায়, আগামী নির্বাচনকে সামনে রেখে কৌতুহলী লোকজনের মাঝে থেমে নেই নির্বাচন বিষয়ক আলাপ আলোচনা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.