সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশ : সেন্টমার্টিনে সহপাঠীর ছুরিকাঘাতে পর্যটক আহত

ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশ : সেন্টমার্টিনে সহপাঠীর ছুরিকাঘাতে পর্যটক আহত

Ahota- 1গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

সেন্টমার্টিনদ্বীপে ভ্রমণে আসা সহপাঠীর ছুরিকাঘাতে এক পর্যটককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় জনতা। সে নোয়াখালী হাজীপুর এলাকার বাসিন্দা মৃত হাবিব উল্লাহর ছেলে আজিম উদ্দীন (৩২) বলে জানায়। বর্তমানে ঢাকা নয়াবাজার এলাকায় থাকেন। এছাড়া অন্য কোন তথ্য পাওয়া জানায়নি। তিনি এখন সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল কায়ুমের নিরাপত্তায় সেন্টমাটিন হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৈকত হাসানের তত্ত্বাবধানে রুনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

ডাক্তার জানান, তিনি এখন শংকামুক্ত রয়েছ। ৩ নভেম্বর মঙ্গলবার বিকালে সেন্টমার্টিন দক্ষিণ পাড়া শীল বনিয়ার মাঠ থেকে এক পর্যটককে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় পুলিশকে সংবাদ দিয়ে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায়। পরে সেখানে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আহত পর্যটক ঢাকা থেকে কিভাবে এসেছে এবং কারা ছুরিকাঘাত করেছে তা কিছুই জানাতে পারেনি।

সেন্টমার্টিনদ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ জানান, রক্তাক্ত অবস্থায় সেন্টমার্টিন শিলবনিয়া মাঠে এক পর্যটককে উদ্ধার করা হয়। পরে স্থানীয় পুলিশকে খবর দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তবে তিনি শংকামুক্ত বলে জানিয়েছেন ডাক্তার।

এ ব্যাপারে সেন্টমার্টিনদ্বীপ পুলিশ ফাড়ীঁর ইনচার্জ এএসআই মোঃ কাইয়ুম জানান, রক্তাক্ত অবস্থায় আহত পর্যটককে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে ঘটনাটি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.