সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়া উপজেলা চেয়ারম্যান পদে লড়তে ইউপি চেয়ারম্যান থেকে গিয়াস উদ্দিনের পদত্যাগ

চকরিয়া উপজেলা চেয়ারম্যান পদে লড়তে ইউপি চেয়ারম্যান থেকে গিয়াস উদ্দিনের পদত্যাগ

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন গিয়াস উদ্দিন চৌধুরী। আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নিতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বুধবার। এই পদত্যাগ পত্রের অনুলিপি পাঠিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ সরকারী বিভিন্ন দপ্তরে। পদত্যাগ করা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকও।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিধি মোতাবেক একটি পদে থেকে অন্য পদে নির্বাচনে অংশ গ্রহণ করতে হলে বিদ্যমান পদ থেকে পদত্যাগ করার নিয়ম রয়েছে। এ লক্ষ্যে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে তিনি ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন বলে গিয়াস উদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গিয়াসউদ্দিন চৌধুরীর পদত্যাগপত্র জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের দপ্তরে পাঠানো হবে। পদত্যাগপত্র গৃহীত হলে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হবে।

পদত্যাগপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন- চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক প্রমুখ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.