নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার দুপুরে একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় হঠাৎ করে প্রচন্ড পেটের ব্যাথা শুরু হলে তাকে প্রথমে চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে উপজেলা চেয়ারম্যানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিকাল সাড়ে ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়েছে বলে জানান দলীয় নেতাকর্মীরা।
এদিকে উপজেলা চেয়ারম্যান জাফর আলমের দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া চেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাহেদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব নুরুল আবছার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সরওয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান আজিমুল হক, আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.