সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

চকরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
বহু প্রতিক্ষার পর অবশেষে কক্সবাজারের চকরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। এক বছয় মেয়াদী নয় সদস্য বিশিষ্ট এই কমিটিতে মোহাম্মদ মারুফ সভাপতি ও আরহাম মোহাম্মদ রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন রুবেল, তৌয়াছিন আনোয়ার জিহান, সাইফুল ইসলাম ও আবু ইউসুফ জয়। যুগ্ম সাধারণ সম্পাদক বুলেট ফারুক, আকিদ হোসেন সাজিদ এবং জাহেদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম জানান, আগামী ১ বছরের জন্য চকরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। এরাই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

তিনি আরো জানান, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হোসেন সাকিব ও সাদ্দাম হোসেন মিঠু এবং ছাত্রলীগ নেতা তারেক রাহাতকে জেলা ছাত্রলীগের সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.