সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়া পৌরসভার ৪৪ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা

চকরিয়া পৌরসভার ৪৪ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চকরিয়া পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের ৪৪ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। নতুন কর আরোপ ছাড়াই এ বাজেট ঘোষণা করা হয়। বৃহস্পতিবার বিকালে বাজেট পেশ করেন, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফায়াত হোসেন ও সচিব মাসউদ মোরশেদ। ১৯৯৪ সালে চকরিয়া পৌরসভার প্রতিষ্টার পর এবারের বাজেটই সর্বোচ্চ।

পৌরসভার সচিব মাসউদ মোরশেদ বলেন, চকরিয়া পৌরসভায় পৌর কর্তৃপক্ষ ছাড়াও এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, পাউবোসহ সরকারের বিভিন্ন দপ্তর থেকে অন্তত ৩শত কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চলমান রয়েছে এখন।

বাজেট নিয়ে পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী বলেন, লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত ১৫দশমিক ৪৩ বর্গকিলোমিটার আয়তনের চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে রাস্তাঘাট, ড্রেন নির্মাণসহ অবকাটামোগত উন্নয়নের উপর জোর দেয়া হয়েছে বাজেটে।

এছাড়া বাজেটে দারিদ্র বিমোচন, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, বজ্য ব্যবস্থানার সংস্কার ও রাস্তায় বাতি স্থাপনে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

এই বাজেটে সবচেয়ে বেশী আয়ের খাত দেখানো হয়েছে মিউনিসিপ্যাল গভর্নেন্স সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) থেকে ৩৩ কোটি টাকার বেশী। দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব খাত থেকে কোট ৭২ লাখ টাকা সম্ভাব্য আয় দেখানো হয়েছে। এছাড়া এলজিইডি’র গুরুত্বপূর্ণ শহর অবকাটামো উন্নয়ন প্রকল্প থেকে কোটি, জনস্বাস্থ্য বিভাগ থেকে ৩ কোটি টাকা সম্ভাব্য আয় দেখানো হয়েছে।

মেয়র আলমগীর চৌধুরী আরো বলেন, নতুন অর্থবছরে চকরিয়া পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালানো হবে। তাই অবসকাঠামো, নালা-নর্দমা, রাস্তা,কালভার্ট নির্মাণকে অত্যধিক গুরুত্ব দেয়া হয়েছে। এই পৌরসভায় প্রায় ৫০হাজার ভোটার রয়েছে। প্রথম শ্রেণীর এই পৌরসভা বিপুল ভোটারের নাগরিক সেবা নিশ্চিত করা হবে যেকোন উপায়ে। এই চেষ্টা সফল হলে আগামী জাতীয় নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে নৌকার প্রার্থীর বিজয়ে সহায়ক ভূমিকা পালন করবে পৌরসভার ভোটাররা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.