সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়া-বদরখালী সড়ক দুর্ঘটনায় চাকরিজীবী নিহত

চকরিয়া-বদরখালী সড়ক দুর্ঘটনায় চাকরিজীবী নিহত


মুকুল কান্তি দাশ; চকরিয়া :

চকরিয়া-বদরখালী সড়কে মিনি ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত টেক্সীর দুর্ঘটনার ঘটনা ঘটে। এসময় একজন নিহত ও শিশুসহ তিন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া-বদরখালী সড়কের সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা স্টেশনের নিকটে প্রধান সড়কে মিনি ট্রাকের (ডাম্পার) ধাক্কায় সিএনজি চালিত টেক্সী উল্টে একজন নিহত, শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের নাম গিয়াস উদ্দিন চৌধুরী ভূট্টো (৪৫)। তিনি মহেশখালী উপজেলার কালারমারছড়া ঝাপুয়া গ্রামের বাসিন্দা বিএনপি নেতা মোক্তার আহমদ চৌধুরীর ছোট ছেলে। তিনি চকরিয়া সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে চারদিকে শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.