সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / চকরিয়ার কৈয়ারবিলের ৯ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে ইভিএম-এ ভোট গ্রহণ আজ

চকরিয়ার কৈয়ারবিলের ৯ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে ইভিএম-এ ভোট গ্রহণ আজ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বারের শূন্যপদে ইভিএম (ইলেকট্রিক ভোটার মেশিন) এ প্রথম বারের মত ভোট গ্রহণ করা হচ্ছে আজ বৃহস্পতিবার ২৫ জুলাই। ভোটারদের ইতোমধ্যে ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার জন্য জন্য গত ২৩ জুলাই মঙ্গলবার ভোট কেন্দ্রে হাতে-কলমে প্রশিক্ষন (মকভোট) দেয়া হয়েছে বলে রিটার্নিং অফিসার ও চকরিয়া উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন কক্সভিউ ডট কম-কে নিশ্চিত করেছেন। কেন্দ্র ভিত্তিক ভোটারদের ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ায় ভোটারেরা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবেন বলে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদত হোসেন জানান। কোন ইভিএম মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা গেলে তাৎক্ষণিক বিকল্প মেশিনে ভোট গ্রহনের জন্য পর্যাপ্ত ইভিএম মেশিন রাখা হয়েছে। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসারদেরও প্রশিক্ষণ দেয়া হয়েছে। একজন করে ইভিএম টেকনোলজিসকে ভোট কেন্দ্রে স্টেনবাই রাখা হয়েছে। কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বরের মৃত্যূতে শূন্য পদে বৃহস্পতিবার এই উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শূন্য হওয়া মেম্বার পদের উপ নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন-নুরুল ইসলাম (মোরগ), নাসির উদ্দিন (তালা), মনসুর আলম (টিউব ওয়েল) ও মোহাম্মদ সাইফুল ইসলাম (ফুটবল)।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনেও ১০৪ টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে ভোটারদের দ্বারে দ্বারে আবু তালেব : জনতার ভালবাসায় সিক্ত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব গ্রামীণ জনপদে ...

Portrait of a professional, showcasing contact details and role information.