মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শক সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে আলী আহমেদর বাড়ী পুড়ে ছাই হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার খুটাখালীর আনিস পাড়ার আলী আহমদের বাড়ীতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১টি বাড়ী, বাড়ীতে থাকা নগদ ৫ লাখ টাকাসহ অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: কামরুল আজম নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার খুটাখালী এলাকার আনিস পাড়ার আলী আহমদের বাড়ীতে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহুর্ত্বের মধ্যে আগুনের লেলিহান শিখা সারা বাড়ী ছড়িয়ে পড়লে বাড়ীটি পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: কামরুল আজম অগ্নিকান্ডের ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ অগ্নিকান্ডের কারণে আলী আহমদের বাড়ীতে থাকা নগদ ৫ লাখ টাকাসহ অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.