জামায়াতের গুপ্তচর মজিদকে দ্রুত গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিনিধি; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী পুলিশকে উদ্দেশ্য করে বলেন, গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী জামায়াতের গুপ্তচর আবদুল মজিদকে সত্বর কারাগারে দেখতে চাই। তাকে যেকোন উপায়ে গ্রেপ্তার করতে হবে। বুধবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ দাবী জানান।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তন মোহানায় অনুষ্টিত সভায় জনপ্রতিনিধিসহ বক্তারা বলেন, সাংবাদিক পরিচয়ে আবদুল মজিদ তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকজন ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ উপজেলার অনেক মানি লোকের সম্মানহানি করেছে অপপ্রচারের মাধ্যমে। অবশেষে আদালতের তদন্ত কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাত ও তার দপ্তরকে নিয়ে ফেসবুকে মিথ্যা ও মানহানিকর প্রচারণা চালানোয় আদালত মজিদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন।
সভায় আরো বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান, রেড় ক্রিসেন্ট কমান্ডার নুরুল আবছার, মুক্তিযোদ্ধা হাজী বশিরুল আলম, ফরিদ আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নোমান, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হক, পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কি ইকবাল।
উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসিসহ সরকারী দপ্তরের কর্মকর্তারা।
সভায় আরো দাবী করা হয়, চকরিয়া পৌরশহরকে যানজটমুক্ত রাখা, বর্ষার আগে কাকারা সড়ক মেরামত, শিক্ষা প্রতিষ্টানের গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, সরকারী হাসপাতালে শূন্যপদে ডাক্তার কর্মচারী নিয়োগ, গরুচুরি, জুয়া, আবাসিক হোটেলে অনৈতিক মেলামেশা বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নিতে স্ব-স্ব দপ্তরকে সুপারিশ করার।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.