সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি : থানায় সাধারণ ডায়েরী

চকরিয়ায় ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি : থানায় সাধারণ ডায়েরী


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মোবাইলে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা বাদী হয়ে নবী হোছাইন প্রকাশ নবী নামের এক ব্যক্তির বিরুদ্ধে বুধবার চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (৪৫৩/১২-৬-২০১৯ইং) রুজু করেছেন। নবী হোছাইন সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

চেয়ারম্যান সিরাজুল ইসলাম জিডিতে দাবী করেছেন, আমার ইউনিয়ন পরিষদের বিভিন্ন বিচারকার্যে বাধা সৃষ্টি করে আসছে নবী হোছাইন নামের এক ব্যক্তি। এ বিষয়ে প্রতিবাদ করায় গত ১০ ও ১১ জুন বিভিন্ন সময়ে আমাকে মোবাইলে হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.