সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ইয়াবা দিয়ে ইউপি সদস্যকে ফাঁসানোর চেষ্টা : আটক দুই সোর্সসহ পাঁচজনকে আসামী করে মামলা

চকরিয়ায় ইয়াবা দিয়ে ইউপি সদস্যকে ফাঁসানোর চেষ্টা : আটক দুই সোর্সসহ পাঁচজনকে আসামী করে মামলা

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় ইয়াবাসহ আটক ইউপি সদস্যকে সাক্ষী ও সোর্সসহ পাঁচজনকে আসামী করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ইউপি সদস্যকে ফাঁসাতে মোটর সাইকেলের ভিতর কৌশলে ইয়াবা বড়ি রেখে পুলিশকে জানিয়ে আটক করানোর ঘটনায় পুলিশি তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ফাঁসানোর তথ্য নিশ্চিত হয়ে ইয়াবার সোর্স আলী হোসেন ড্রাইভার ও মারুফুল ইসলামকে আটক করে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তি দেয় মেম্বারকে ফাঁসানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, শুক্রবার দুপুরে বরইতলী ময়নারবাপের পাড়ার মৃত ছৈয়দ নুরের ছেলে আলী হোসেন ড্রাইভার ও আমির হোসাইনের ছেলে মারুফুল ইসলাম পুলিশকে খবর দেয় বরইতলীর ৪নং ওয়ার্ডের মেম্বার রেজাউল করিম মোটরসাইকেলে করে ইয়াবা পাচার করছে। খবর পেয়ে পুলিশ ইয়াবাসহ ওই মেম্বারকে আটক করে। কিন্তু একজন জনপ্রতিনিধি হয়ে মাত্র ৩৬টি ইয়াবা বড়ি পাচারে জড়িত থাকার ঘটনা সন্দেহের সৃষ্টি হলে ব্যাপক তদন্ত করা হয়। এতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

ওসি আরো বলেন, পরে দুই সোর্সকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা মেম্বারকে ইয়াবা বড়ি দিয়ে ফাঁসানোর কথা স্বীকার করে। ওই দুইজন আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মেম্বারকে ফাঁসানোর কথা স্বীকার করেছে। এঘটনায় ওই ৩৬ পিস ইয়াবা বড়ির নিয়ে আটক দুই সোর্সসহ পাঁচজনকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় প্রথমে আটক করা ইউপি সদস্যকে স্বাক্ষী দেখানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.