সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় ওষুধ ভেবে কীটনাশক খেয়ে গৃহবধূর মৃত্যু

চকরিয়ায় ওষুধ ভেবে কীটনাশক খেয়ে গৃহবধূর মৃত্যু

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে ওষুধ ভেবে কীটনাশক পান করে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ খালেদা বেগম (৩৭) খুটাখালীর শিয়াপাড়ার মোক্তার আহমদের স্ত্রী। ৮ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।

জানা যায়; সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত চার সন্তানের জননী খালেদা বেগম। খুটাখালীর শিয়াপাড়ার মোক্তার আহমদের স্ত্রী খালেদা কয়েকদিন ধরে এই অসুখে ভুগছিলেন। রবিবার রাতে ঘুমের ঘোরে জ্বর বেড়ে গেলে পাশে থাকা কীটনাশকের বোতলকে ভাইরাসের ওষুধ মনে করে বেশী মাত্রায় পান করেন। এতে তার যন্ত্রণা বেড়ে গেলে পরিবারের সদস্যরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসা চলাকালে সোমবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। তার ছেলে রিদুয়ান ও স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.