
প্রতিকী ছবি
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় প্রাইভেট কার ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে কারযাত্রী জানে আলম রোমেন (৩৮) নিহত হয়েছেন। এসময় দুই গাড়ির চালক যাত্রীদের মধ্যে গুরুতর চারজনসহ ১১ যাত্রী আহত হয়। ৩১ জানুয়ারি বুধবার ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জানে আলম চট্টগ্রাম মহানগরের ফিরিঙ্গিবাজার এলাকার আবদুল করিমের ছেলে।
গুরুতর আহত কারের যাত্রী ও চালক মহানগরের উত্তর কাট্টলির বাসিন্দা মনোয়ার আলম (৩৮), জিন্নাত সুলতানা জিতু (২৬), শামশুল আরেফিন চৌধুরী ও ম্যাজিক গাড়ির চালককে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ৭জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
চট্টগ্রামের আহতরা জানান, তারা চারজন প্রাইভেট কার নিয়ে পর্যটন জেলা কক্সবাজার শহরে বেড়াতে যাচ্ছিল। চকরিয়ার খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় পৌছলে বিপরীতমুখি ম্যাজিক গাড়ির (হিউম্যান হলার) গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যায় জানে আলম রোমেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আলমগীর ফারুক বলেন, দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.