সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / চকরিয়ায় কিশোর কর্মচারী নিখোঁজ তিন দিন ধরে

চকরিয়ায় কিশোর কর্মচারী নিখোঁজ তিন দিন ধরে

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের একটি দোকানের কিশোর কর্মচারী তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। তাকে খোঁজ করেও না পেয়ে নাওয়া খাওয়া ভুলে আহাজারী করছে মা-বাবা। আশংকা করা হচ্ছে কিশোর কর্মচারী অপহরণের শিকার হয়েছে। এ ব্যাপারে রবিবার চকরিয়া থানায় জিড়ি করা হয়েছে।

নিখোঁজ কর্মচারী মো.রাশেদ প্রকাশ বাবু (১৫)। সে উপজেলার উত্তর লক্ষ্যারচরের মোহাম্মদ আলী প্রকাশ মোহাম্মদের ছেলে।

নিেেখাঁজ কিশোরের বাবা মোহাম্মদ রবিবার চকরিয়া থানায় দায়ের করা জিড়িতে দাবী করেছেন আমার ছেলে বাবু তার মামার মেসার্স শুক্কুর স্টোর নামক ব্যবসা প্রতিষ্টানে দুই বছর ধরে চাকরী করে আসছিল। গত ২৫ জানুয়ারী বেলা ২টা দিকে মামার বাড়িতে ভাও খাওয়ার জন্য বের হয়ে ণিখোঁজ হয় বাবু। এর পর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাইনি।

বাবা মোহাম্মদ বলেন, আমার ছেলে বাবু কোন অপহরণকারী চক্রের খপ্পরে পড়ে নিখোঁজ হয়ে থাকতে পারে।

থানা পুলিশ জিডি দায়েরের সত্যতা নিশ্চিত করে ওসি বলেন এ ব্যাপারে বিভিন্ন থানায় তারবার্তা পাঠানো হয়েছে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.