
ফাইল ফটো
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় বিয়ের ৬ মাসের মাথায় গলায় ওড়না পেঁচিয়ে অন্তঃস্বত্তা গৃহবধূ আত্মহত্যা করেছেন। গৃহবধূর নাম নাছিমা আক্তার (১৮)। সে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নয়াপাড়া গ্রামের নুরুল আলমের স্ত্রী।
স্থানীয় লোকজন জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ির লোকজনের অজান্তে দরজা বন্ধ করে নাছিমা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে চালার বীমের সাথে ঝুলে আত্মহত্যা করে। এসময় ঘরের দরজা ভেঙ্গে অপরাপর সদস্যরা নাছিমাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের নয়াপাড়ার মৃত আহমদ ছোবাহানের ছেলে নুরুল আলমের সাথে লামা উপজেলার ইয়াংছা এলাকার মৃত নুরুজ্জামানের মেয়ে নাছিমার বিয়ে হয় ৬ মাস আগে। বিয়ের পর অন্তঃস্বত্তা হয়ে পড়েন নাছিমা। তবে নাছিমা কি কারণে আত্বহত্যা করেছে কেউ বলতে পারছেনা।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, গৃহবধূর মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। প্রাথমিক সুরতহালে গৃহবধূর গলায় ওড়না পেঁচানোর দাগ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেই লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.