
ফাইল ফটো
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভোক্তভোগী পরিবারে দাবি করেছেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চকরিয়া পৌরশহরের ৩নং ওয়ার্ডে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে গ্যাসের চুলায় রান্না করার প্রস্তুতি নিচ্ছিল পৌরশহরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা গৃহকর্তী আনোয়ারা বেগম। এসময় হঠাৎ করে গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরিত হলে বাড়িতে আগুন লেগে যায়। ওই আগুন পার্শ্ববর্তী শফিকের বাড়িতে লাগলে ওই বাড়িটিও পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত আরো ১৫টি বসতঘর আগুনের কবল থেকে রক্ষায় পায়। তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।
চকরিয়া পৌরসভার কাউন্সিলর বশিরুল আইয়ুব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.