সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার

চকরিয়ায় জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত এ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩৫ ও পরনে শার্ট-পেন্ট ছিল। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক লাগোয়া খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া পাহাড়ি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

যুবকের লাশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার এসআই আবদুল খালেক বলেন, পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে যাওয়া লোকজন মরদেহটি দেখে স্টেশন এলাকার লোকজনকে জানায়। পরে এলাকার জনপ্রতিনিধিরা পুলিশকে অবহিত করলে থানার এসআই গাজী মাঈনউদ্দিন একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করেন।

এসআই মাঈনউদ্দিন গাজী বলেন, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে কানে ও কোমরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, অজ্ঞাত ওই যুবকের মৃত্যু কিভাবে হয়েছে বলতে পারছিনা। তার পরিচয় জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসাপাতাল মর্গে পাঠানো হচ্ছে। চিকিৎসকের প্রতিবেদন পেলে মৃত্যু কারণ জানা যাবে। তার পরিচয় উদঘাটনে ছবিসহ নিকটবর্তী বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.