সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ডাকাতি-হত্যা মামলার আসামী নুরুল হক বন্দুকসহ গ্রেপ্তার

চকরিয়ায় ডাকাতি-হত্যা মামলার আসামী নুরুল হক বন্দুকসহ গ্রেপ্তার


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসী নুরুল হক (৩০)কে গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরী বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে চকরিয়ার বানিয়ারছড়া স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নুরুল হক চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটাস্থ মৃত নজু মিয়া প্রকাশ টুনু মিয়ার ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নুরুল হককে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরী বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.