
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতাসমুহ ডিজিটাল পদ্ধতিতে প্রদানের লক্ষ্যে কক্সবাজারের চকরিয়ায় অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুরে চকরিয়া পৌরসভা কার্যালয়ে উপজেলা সমাজসেবা অফিসের সহযোগীতায় অবহিতকরণ সভায় সভাপতিত্বে করেন চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব-অসহায় ও প্রতিবন্ধী ভাতাপ্রাপ্তদের যাতে কষ্ট করে ব্যাংকে যেতে না হয় সে চিন্তা করে স্ব-স্ব ওয়ার্ডে ডিজিটাল পদ্ধতিতে ব্যাংক বুথ বসিয়ে ভাতা প্রদানের ব্যবস্থা করেছে। পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়ও এই কার্যক্রম পরিচালিত হবে। আগে এসব ভাতাপ্রাপ্তদের ব্যাংকের মাধ্যমে ভাতা প্রদান করা হতো।
চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী বলেন, পৌরসভায় আওতায় ৯টি ওয়ার্ডে ১৩৩০ জনকে ভাতা প্রদান করে আসছে। এরমধ্যে ৮৫৩ জনকে বয়স্ক ভাতা, ২৬২জনকে বিধবা ভাতা ও ২১৫ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান করে আসছে। আগামী কয়েক মাসের মধ্যে পৌরসভার পক্ষ থেকে আরো ১৮’শ গরীব-বিধবা ও প্রতিবদ্ধীদের ভাতা প্রদান করবে।
সভায় আরো বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদ উল্লাহ মিয়া, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র মছুদুল হক মধু, কাউন্সিলর জামাল উদ্দিন জামাল, মুজিবুল হক মুজিব, জাফর আলম কালু, ফোরকানুল ইসলাম তিতু, রাশেদা বেগম, রাজিয়া সুলতানা খুকুমণি, চকরিয়া পৌরসভার সচিব মাসউদ মোর্শেদ, কর্মকর্তা রাজিব চৌধুরীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.