সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় ডেঙ্গু জ্বরের সাথে যুদ্ধে হেরে গেলো ছাত্রলীগ নেতা

চকরিয়ায় ডেঙ্গু জ্বরের সাথে যুদ্ধে হেরে গেলো ছাত্রলীগ নেতা

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
বেশ কিছু দিন ডেঙ্গু জ্বরের সাথে যুদ্ধে পরাস্থ হয়ে মৃত্যুকে আলিঙ্গন করলেন কক্সবাজারের চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবু ইউছুপ জয় (২৪)। রবিবার ভোর ৪টার দিকে চট্টগ্রামে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:স্বাস ত্যাগ করেন। আবু ইউছুপ জয় চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা এলাকার নুরুল ইসলামের ছেলে।

চকরিয়া পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম বলেন, গত মঙ্গলবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতী হয়। শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা থেকে হঠাৎ করে তার অবস্থা অবনতির দিকে গিলে তাকে আইসিসিইউতে গভীর পর্যবেক্ষণে রাখা হয়। পরে রবিবার ভোররাত ৪টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

তিনি আরো বলেন, জয়ের মরদেহ বাড়িত আনা হয়েছে। আসরের নামাজের পর নামাজে জানাযা তাকে দাফন করা হবে।

ছাত্রলীগে নেতা আবু ইউছুপ জয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ফেসবুকে তার ছবিসহ সমাবেদনা প্রকাশ করছেন তার বন্ধুসহ আত্মীয়-পরিজনরা।

এদিকে, জয়ের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছিরসহ ছাত্রলীগ এবং অঙ্গ ও সগহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.