
প্রতিকী ছবি
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় আবুল হাশেম (৪৫) নামের তিন সন্তানের জনক গলায় দঁড়িয়ে লাগিয়ে আত্মহত্যা করেছে। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডস্থ জালিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম ওই এলাকার মৃত আবদুর রাজ্জাকের ছেলে।
চকরিয়া পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম বলেন, রাত ৮টার দিকে রান্নার কাজ করছিল স্ত্রী। তার তিন মেয়ে ঘরের একটি রুমে পড়া-লেখা করছিল। এসময় আবুল হাশেম ঘরে ঢুকে মেয়েদের রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করার পরও দরজা না খুললে তার স্ত্রী আমাকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনাটি চকরিয়া থানার ওসিকে জানালে তিনি সাথে সাথে এসআই গৌবিন্দকে পাঠায়। পরে পুলিশের সহায়তায় রাত ১২টার সময় ঘরের দরজা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বকতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে আত্মহত্যা করেছে এখনো জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যু রহস্য জানা যাবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.