সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় দুদিন ব্যাপী উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে কর্মশালায় বক্তারা

চকরিয়ায় দুদিন ব্যাপী উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে কর্মশালায় বক্তারা

উগ্রবাদ অংকুরে বিনষ্ট করতে অভিভাবকদের সচেতনতা প্রয়োজন


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক স্টেক হোল্ডারদের অংশগ্রহণে চকরিয়ায় দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ইপসা ও শেড এর আয়োজনে আইসিডিডিআরবি মিলনায়তনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী কর্মশালায় বক্তারা বলেন, উগ্রবাদ সহিংসতায় রুপ নেয়ার আগেই অংকুরে বিনষ্ট করতে অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন। বাংলাদেশ বর্তমানে উন্নয়নমুখী ও অনেক বিষয়ে বিশ্বের আইডলে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে উচ্চ আয়ের দেশে পরিণত করতে উগ্রবাদ ও সহিংসতা রোধ করতে হবে। শিশু বয়স থেকেই সন্তানদের উগ্রবাদ যে কারনে ধ্বংস ডেকে আনে তার মা-বাবাকেই শিক্ষা দিতে হবে। অনুরুপভাবে প্রতিটা স্তরে সমাজপতিদের এগিয়ে আসতে হবে সহিংসতা ও উগ্রবাদ রোধে সচেতনতা বাড়াতে।

গত ১৪ ও ১৫ নভেম্বর চকরিয়ার আইসিডিডিআরবি মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শেড’র প্রকল্প ব্যবস্থাপক মোঃ শওকত ওসমান। প্রশিক্ষণে সরকারী কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজ নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, অংশ গ্রহণ করেন।

কর্মশালায় বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, সিনিয়র উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী, উপ-সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মমতাজুল হক, সিটি কলেজ অধ্যক্ষ মোঃ সালাহউদ্দিন খালেদ, চকরিয়া সরকারী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক পদ্মলোচন বডুয়া, এনজিও সম্বনয়ক মো.নোমান, চকরিয়া প্রেসক্লাব সভাপতি এম জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্জুর আলম, ইকবাল ফারুক, জিয়াউদ্দিন ফারুক, এম মনছুর আলম, নিজাম উদ্দিন, শাহ মো: জাহেদ মাস্টার, রেজুত আরা বেগম, রাশেদা বেগম, নারী উদ্যোক্তা খুকী চৌধুরী, নুরতাজ বেগম প্রমূখ।

প্রশিক্ষণে সার্বিক বিষয়ে ধারণা প্রদান করেন ইপসা সিভিক কনসোর্টিয়াম’র টিম লিডার খালেদা বেগম । সেশন পরিচালনা করেন রজত বডুয়া রিকু ও ফরহাদ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.