সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ায় দেড় হাজার লিটার চোলাই মদসহ আদিবাসী যুবক গ্রেপ্তার

চকরিয়ায় দেড় হাজার লিটার চোলাই মদসহ আদিবাসী যুবক গ্রেপ্তার

চকরিয়ায় দেড় হাজার লিটার চোলাই মদসহ আদিবাসী যুবক গ্রেপ্তার

মুকুল কান্তি দাশ, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ তৈরীর সরঞ্জাম ও প্রায় দেড় হাজার লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ এক আদিবাসী যুবককে আটক করেছে। মদসহ আটককৃত যুবক তোয়া সিং রাখাইন হারবাং রাখাইনপাড়া এলাকার মমিবো রাখাইনের ছেলে। রবিবার ভোররাত ৪ টার দিকে উপজেলার হারবাং রাখাইনপাড়ায় অভিযান চালানো হয়।

চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, গোপনে সংবাদ পেয়ে চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মদ তৈরীর সরঞ্জামসহ প্রায় দেড় হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এসময় মদ বিক্রির সাথে জড়িত তোয়া সিং নামের এক যুবককেও আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.