সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় নদীতে ডুবে দুই ছাত্রের মৃত্যু

চকরিয়ায় নদীতে ডুবে দুই ছাত্রের মৃত্যু

Water 002

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম দিগরপানখারীর ১নং বাঁধ এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু হলেন- ওই এলাকার মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে নুরহান (১৪) ও আবু ছালামের ছেলে মোহাম্মদ মিরাজ উদ্দিন (১৩)। নুরহান পৌরসভার মগবাজারস্থ শেখ রাসেল স্কুলের ৭ম শ্রেনী ও মিরাজউদ্দিন স্থানীয় নুরানী মাদ্রাসার ছাত্র।

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন জানান, শুক্রবার সকালে তারা দুই বন্ধু মিলে মাঠে খেলতে যায়। পরে তারা খেলা শেষে মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। ওই সময় দুইজনেই পানিতে তলিয়ে যায়। এসময় গোসল করতে যাওয়া অন্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে। পানিতে তলিয়ে যাওয়ার কিছুক্ষণ পর নুরহানের মৃতদেহ ভেসে উঠলেও মিরাজ সন্ধান পাওয়া যাচ্ছিলনা।

পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া মিরাজের মৃতদেহ উদ্ধার করে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.