
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণাধীন ভবনের কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডা.আব্দুস সালাম। শনিবার দুপুরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১’শ শয্যার হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা মোহাম্মদ শাহবাজ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আগে ৫০ শয্যার ছিলো। স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটি আরো ৫০ শয্যায় উন্নিত করার জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দেয়। গত বছরের নভেম্বর মাসে বর্ধিত ৫০ শয্যার হাসপাতাল ভবনটির নির্মান কাজের উদ্ধোধন করেন সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী মো.নাসিম এমপি।
তিনি আরো বলেন, ৫০ শয্যার জন্য ৪ তলা বিশিষ্ট মুল ভবন, ১তলা বিশিষ্ট ২টি ডাক্তার কোয়ার্টার, ৫ তলা বিশিষ্ট ১টি নার্স কোয়ার্টার, ৫ তলা বিশিষ্ট ১টি স্টাপ কোয়ার্টার ও ৩টি ড্রেন নির্মাণ করা হবে। ঠিকাদারী প্রতিষ্ঠান (ডিসিএল এসসি জেভি) হাসপাতালটির কাজ করছেন। এই হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হলে এ অঞ্চলের ১৫ লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে।
শনিবার দুপুরে স্বাস্থ্য বিভাগ চট্টগ্রামের উপ-পরিচালক ডা.আব্দুস সালাম নির্মাণাধীন ভবনের কাজ পরিদর্শন করেছেন। এসময় তিনি কাজের অগ্রগতি সর্ম্পকে খোজঁখবর নেন।
এতে সাথে ছিলেন- চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহবাজ, হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা এম.এ হামজা, ঠিকাদারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.