সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

চকরিয়ায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

প্রতিকী ফটো

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় বড়শি বেয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিহাব উদ্দিন (১০) নামের মাদ্রাসা ছাত্র মারা গেছে। শনিবার সকাল ৮টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালীতে এ ঘটনা ঘটে। নিহত শিহাব উদ্দিন ওই এলাকার মনির আহমদের ছেলে।

ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান মো.নুরুল আমিন বলেন, সকাল ৭টার দিকে শিহাব উদ্দিন মামাতো ভাইদের সাথে বড়শি নিয়ে মাছ ধরতে মাছের প্রজেক্টে যায়। মাছ ধরার এক পর্যায়ে শিহাব পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন পানিয়ে ঘন্টাখানেক খোঁজ করার পর শিশু ছাত্র শিহাবের মরদেহ উদ্ধার করে।

তিনি আরো বলেন, শিহাবের মরদেহ উদ্ধারের পর শনিবার দুপুরে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.