মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পিকআপ উল্টে সোনা মিয়া (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন জাহাঙ্গীর আলম (৩০) নামের অপর শ্রমিক। তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়ার আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোনা মিয়া উপজেলার ফাসিয়াখালীর দক্ষিণ ছড়ারকুল এলাকার মোহছেন আহমদের ছেলে ও আহত জাহাঙ্গীর পৌরসভার পালাকাটার চরপাড়া গ্রামের আবদুল হাকিমের ছেলে।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাড়ির আইসি এসআই মোহাম্মদ আবুল হাশেম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে হারবাং থেকে চকরিয়াগামি খালি পিকআপটি বানিয়ারছড়া আমতলি এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়। এতে পিকআপের পিছনে থাকা শ্রমিক সোনামিয়া গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।
তিনি আরও বলেন, দুঘর্টনায় পতিত পিকআপটি জব্দ করা হলেও চালক-হেলপার পলাতক রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.