সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে নদীতে ডুবে জুয়াড়ির মৃত্যু

চকরিয়ায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে নদীতে ডুবে জুয়াড়ির মৃত্যু

 

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে পানিতে ডুবে মো. মহিউদ্দিন (৪০) নামক এক জুয়াড়ী মারা গেছে। মাতামুহুরী নদীর বাটাখালী ব্রীজ পয়েন্টে পানিতে ডুবার ১৪ ঘন্টা পর বৃহস্পতিবার সকাল ৬টায় তার মরদেহ জনতার সহায়তায় উদ্ধার করে পুলিশ। মারা যাওয়া মহিউদ্দিন চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কসাইপাড়ার ওমর আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাতামুহুরী নদীর বাটাখালী ব্রীজের অদূরে নদীর তীরে বেলাল ও আরমানের নেতৃত্বে দু’দল যুবক জুয়ার আসর বসায় প্রতিদিন। বুধবার বিকাল ৩টায় প্রতিদিনের মতো জুয়ার আসর বসলে খবর পেয়ে পুলিশের একটি টিম ধাওয়া করলে আরমান গ্রুপের জুয়াড়ীরা পালিয়ে যায়। পুলিশ চলে আসার পর বিকাল ৪টার দিকে একই এলাকায় বেলাল গ্রুপের যুবকরা জুয়া খেলতে বসে। এসময় পূর্বে পুলিশের ধাওয়া খেয়ে পালানো আরমান গ্রুপের লোকজন এসে পুরিশ আসছে বলে চিৎকার দিলে ভয়ে বেলাল গ্রæপের তিন যুবক পালতে নদীতে ঝাঁপ দেয়। দু’জন সাঁতরিয়ে বাড়ী ফিরলেও মহিউদ্দিন পানিতে ডুবে যায়। তাকে রাতে খোঁজ করে পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় তার মরদেহ ভেসে উঠলে খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.