সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / চকরিয়ায় প্রাইভেট না পড়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে পিটিয়ে আহত

চকরিয়ায় প্রাইভেট না পড়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে পিটিয়ে আহত

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

প্রাইভেট না পড়ায় কক্সবাজারের চকরিয়ায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। আহত শিশু ছাত্রী সায়মা জন্নাত (৮) উত্তর পহরচাঁদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ও ওই এলাকার মনজুর আলমের মেয়ে। এ ঘটনার চারদিন অতিবাহিত হলেও প্রধান শিক্ষক কোন ব্যবস্থা না নেয়ায় আহত ছাত্রীর পিতা রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে তিনি দাবী করেন, গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় শিফটের প্রথম ক্লাস নিচ্ছিলেন এক শিক্ষক। এসময় অভিযুক্ত শিক্ষিকা হুরে মর্জিনা ক্লাসে প্রবেশ করে তার কাছ থেকে প্রাইভেট না পড়ায় আমার মেয়ে সায়মা জন্নাতকে বেত দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। এতে ওই ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। পরে অপরাপর শিক্ষকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান।

তিনি আরো দাবী করেন, ঘটনার ব্যাপারে প্রধান শিক্ষককে অবহিত করলেও তিনি এ ব্যাপারে কোন ব্যবস্থা নেননি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা আসলেই দু:খজনক। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.