সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চকরিয়ায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে পেশাদার মাদক বিক্রেতা মো.ইসমাইল (৪৫) কে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে চকরিয়া পৌর বাস টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো.ইসমাইল চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ কোচপাড়া এলাকার মৃত আবু সালামের ছেলে।

চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মহির উদ্দিন খান উজ্জল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.