সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় বসতঘরে হামলা, নারীসহ আহত-৪

চকরিয়ায় বসতঘরে হামলা, নারীসহ আহত-৪

প্রতিকী ছবি

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় চারটি বসতঘরে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। এসময় দুর্বৃত্তদের হামলায় নারীসহ চার ব্যক্তি আহত হয়েছেন। সোমবার ভোররাত দেড়টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের তেইল্যাকাটা পাহাড় পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতর হলেন-ওই এলাকার আমির হামজার ছেলে মো. রফিক (৩৫), তার ভাই মো. কালু (৩৬), তার স্ত্রী হামিদা বেগম (২৬) ও আবু তাহেরের ছেলে মো. তৌহিদ (৪৪)। আহতদের মধ্যে হামিদা ও রফিক গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত হামিদা ও রফিককে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, রাত দেড়টার দিকে দেশীয় অস্ত্রসহ ৭-৮জনের একদল দুর্বৃত্ত কৈয়ারবিলের তেইল্যাকাটা পাহাড়পাড়া এলাকায় ৪টি বসতঘরে ঢুকে পরিবারের লোকজনকে জিন্মি করে লুটপাট চালাতে থাকে। এসময় বাধা দিতে গেলে নারীসহ চারজনকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে থানার এসআই প্রিয়লাল ঘোষের নেতৃত্বে একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে এ ঘটনার সাথে স্থানীয় এক যুবক সম্পৃক্ত আছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.