কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার বসতভীটা জবর দখলে নিতে বিভিন্ন প্রজাতির মূল্যবান শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২৬ নভেম্বর রাত ৩টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মৃত আছমত শরীফের ছেলে আহমদ ছোবাহান বাদী হয়ে ৭-৮ জনের নাম উল্লেখপূর্বক চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- কাহারিয়া ঘোনা এলাকার মৃত আবদুর রহমানের ছেলে জামালা উদ্দিন, কামাল উদ্দিন, একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে নুরুল আলম, মৃত কালুর ছেলে মিজান, মৃত মোক্তার আহমদের ছেলে রোকন উদ্দিন, মৃত সুলতান আহমদের ছেলে এনামুল হক।
বাদী অভিযোগে জানান, ১১ নভেম্বর ভোররাত ৩টার দিকে প্রথম দফায় ৫০ হাজার টাকা মূল্যের অন্তত ১২টি গাছ এবং ২৭ নভেম্বর ভোর রাত ৩ টার দিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ছোট-বড় অন্তত ১২০টি গাছ কেটে নিয়ে যায়। এছাড়া বসতভিটার জায়গা জবর দখলেও চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল আজম জানান, এঘটনায় ভুক্তভোগীরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.