সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় বাস চাপায় তরুণ নিহত

চকরিয়ায় বাস চাপায় তরুণ নিহত

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়া স্টেশনে বাস চাপায় মিরাজুল ইসলাম (১৮) নামের এক তরুণ নিহত হয়েছে। রবিবার ১৯ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ উপজেলার বরইতলী ইউনিয়নের খয়রাতি পাড়ার দেলোয়ার হোসেনের ছেলে।

চিরিংগা হাইওয়ে পুলিশের এসআই নুরুল ইসলাম বলেন, রবিবার দুপুর সাড়ে ৩টার দিকে মিরাজ রাস্তা পার হতে গেলে চট্টগ্রামমূখী এস.আলম পরিবহণের একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে সে প্রাণ হারায়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.