সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় ভূমি সেবা সহজ করতে ১৫টি ইউপিতে ভূমি অফিস নির্মাণ শুরু হচ্ছে : অবৈধ স্থাপনা উচ্ছেদ

চকরিয়ায় ভূমি সেবা সহজ করতে ১৫টি ইউপিতে ভূমি অফিস নির্মাণ শুরু হচ্ছে : অবৈধ স্থাপনা উচ্ছেদ

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
সারাদেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের আওতায় কক্সবাজারের চকরিয়ায় ১৫টি ভূমি অফিস নির্মাণ কাজ শুরু হচ্ছে চলতি অর্থ বছরেই। পর্যায়ক্রমে ইউনিয়ন ভূমি অফিসগুলোর নির্মাণ শেষ হবে ২০২৩ সালে। এ লক্ষ্য বাস্তবায়নে বেহাত হওয়া সরকারী জমি উদ্ধারও করা হচ্ছে।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন মো.আরাফাত বলেন, সারাদেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ হলেও চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের এ অফিস নির্মাণ শুরু হবে চলতি অর্থ বছরের শেষ দিকে। একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত চকরিয়ার ১৫টি ইউনিয়নে ভুমি অফিস নেই। পৌরসভা, লক্ষ্যারচর, হারবাং ও পূর্ব বড় ভেওলায় চারটি ভূমি অফিস রয়েছে মাত্র। অপর ১৫টি ইউনিয়নে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করার লক্ষ্যে ২০১৭ সালের ২ এপ্রিল তৎকালিন এসিল্যান্ড দিদারুল আলম ও ইউএনও মো.সাহেদুল ইসলাম জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে ১৫টি ভূমি অফিস নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। ইতিমধ্যে খুটাখালী ইউনিয়নে মাটি পরীক্ষা করে জমি নির্ধারণ করা হয়েছে। ওই ইউনিয়নে ভুমি অফিস নির্মাণের মাধ্যমে শুরু হবে চকরিয়ায় ১৫টি ভূমি অফিস নির্মাণ কাজ।

এসিল্যান্ড আরো বলেন, প্রতিটি ভূমি অফিস নির্মাণ করতে ব্যয় হবে ১ কোটি টাকা। এই ভূমি অফিস নির্মাণ সম্পূর্ণ হলে একদিকে জনবল নিয়ে সংকটে ভুগতে হবেনা, অপরদিকে ব্যক্তি কর প্রদানসহ জমির নানা ধরনের কাগজ সৃজন করতে গিয়ে জনগণকে হয়রানীর শিকার হতে হবেনা।

এদিকে, চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন ভুমি অফিস নির্মাণ করতে নির্ধারন করা সরকারী ৩৮ শতক জমি স্থানীয় প্রভাবশালীরা জবরদখল করে বেচাকেনা করেছে। ওই জমি ক্রয়ের পর প্রশাসনের নিষেধাজ্ঞা না মেনে রাতারাতি বাউন্ডারি ওয়ালসহ অস্থায়ী বসতঘর নির্মাণ করে। সাথে স্থায়ী পাঁকা ঘর নির্মাণের উদ্যোগ নেয়। ফলে, উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার ইখতিয়ার উদ্দিন মো.আরাফাত ও চকরিয়া থানার এসআই অপু বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে ওইসব স্থাপনা উচ্ছেদ করে টাঙ্গানো হয় সতর্ককীকরণ বিজ্ঞপ্তি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.