সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা


মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় বেশ কয়েকটি মুদির দোকানকে অতিরিক্ত দামে পেয়াঁজ বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশ এবং শব্দ দুষনের কারণে একটি হোটেলসহ মোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত চকরিয়া পৌরশহরে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, জেলা প্রশাসন কর্তৃক বেধে দেয়া ৭০ টাকার উপরে চকরিয়ার বিভিন্ন মুদির দোকানে পেঁয়াজ বিক্রি করছে বলে আমার কাছে খবর আসে। এখবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করি।

এসময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির কারণে ৪টি মুদির দোকানকে ১ লাখ ২৫ হাজার টাকা এবং বাসটার্মিনাল এলাকায় ইনসাফ নামের একটি রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন এবং শব্দ দূষণের কারণে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাছাড়া মুদি দোকান ব্যবসায়ীদের অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি না করার নির্দেশনা প্রদান করেছি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সাথে ছিলেন- উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হায়দার আলী, চকরিয়া উপজেলা প্রশাসনের টেকনিশিয়ান এরশাদুল হক, চকরিয়া থানা পুলিশের একটি টিম।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.