সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় মলম পার্টির খপ্পরে পড়ে টাকা খোয়ানো অপহৃত ছাত্র ৭ঘন্টা পর জঙ্গল থেকে উদ্ধার

চকরিয়ায় মলম পার্টির খপ্পরে পড়ে টাকা খোয়ানো অপহৃত ছাত্র ৭ঘন্টা পর জঙ্গল থেকে উদ্ধার

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় মলম পার্টির খপ্পরে পড়ে নগদ ৯০ হাজার টাকা ও দুটি মোবাইল সেট খুইয়েছে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র আবদুর রশিদ (২০) ওই ছাত্রকে অচেতন অবস্থায় অপহরণও করে মলম পার্টি। ৭ঘন্টা পর গভীর জঙ্গল  থেকে  উদ্ধার হয় অপহৃত ছাত্র।

মলমপার্টির খপ্পরে পড়ে টাকা খোয়ানো ও অপহরণের শিকার হওয়া আবদুর রশিদ মহেশখালী উপজেলার শাপলাপুর বারইয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে।

পরিবার সূত্র জানায়, শাপলাপুরের আবদুর রশিদ কক্সবাজার পলিটেকনিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। কলেজে যাতায়াতের সুবিধার্থে ওই ছাত্র চকরিয়া পৌরসভার ভরামুহুরীর উকিলপাড়াস্থ ভগ্নিপতি আজিজুল হকের বাড়িতে বাস করে। বুধবার বেলা তিনটার দিকে ছাত্র রশিদ বোন থেকে ৯০হাজার টাকা নিয়ে বদরখালীস্থ ফুফা দেলোয়ার হোসেনকে দিতে যাচ্ছিল। ভরামুহুরী থেকে রশিদ টমটমে করে চিরিঙ্গা স্টেশনে আসে অপর গাড়িতে করে বদরখালী যেতে। চিরিঙ্গা নিউমার্কেটের সামনে পৌছলে রশিদ মলম পার্টির খপ্পরে পড়ে। তার নাকে মলম মাখানো রুমাল ছোয়ানো মাত্র অচেতন হয়ে পড়ে। পরে রাত ১০টার দিকে রশিদ নিজেকে আবিস্কার করে গহীন জঙ্গলে। রাতে সাড়ে ১০টার দিকে হাঁসেরদিঘী এলাকা থেকে পুলিশ তাকে নিয়ে আসে।

ছাত্র রশিদ বলেন, অপহরণকারী মলম পার্টির সদস্যরা আমার কাছ থেকে নগদ ৯০ হাজার টাকা ও দুটি মোবাইল সেট হাতিয়ে নিয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এক ছাত্রকে নিয়ে একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে বিস্তারিত জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.