সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

চকরিয়ায় মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

প্রতিকী ছবি

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

গাইড বই কিনে না দেয়ায় মা-বাবার সাথে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংস্থ হামেদিয়া মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী হাফসা আক্তার (১৩)।

আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রী হাফসা উপজেলার হারবাং নোনাছড়ি চরপাড়ার ইউনুছ মিস্ত্রীর কন্যা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কয়েকদিন ধরে হাফসা একটি গাইড বই কিনে দেয়ার জন্য মা-বাবাকে বলে। ওই গাইড বই কিনে না দেয়ায় শিক্ষকের বকুনি খেতে হয়েছে ওই ছাত্রীকে। পরে অভিমান করে পরিবারের অজান্তে সকাল ১০টার দিকে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এরকম একটি ঘটনার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.