সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় মারামারি মামলায় কাউন্সিলর জেলহাজতে

চকরিয়ায় মারামারি মামলায় কাউন্সিলর জেলহাজতে

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো.নজরুল ইসলামকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সোমবার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তার জানিম নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।

জানা যায়, গত বছরের ২৯ নভেম্বর গোল ছেহের বেগম নামের এক মহিলা বাদী হয়ে মারামারির ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত কাউন্সিলর নজরুল আদালতে জামিন চাইতে গেলে জামিন নামঞ্জুর হয়। ফলে তাকে জেলহাজতে পাঠনো হয়েছে। এই মামলার চার্জশীট এখনো দাখিল হয়নি।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.