সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় মালিককে গুলি করে গরু লুট

চকরিয়ায় মালিককে গুলি করে গরু লুট

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় মালিককে গুলি করে গরু লুটের ঘটনা ঘটেছে। বুধবার ভোররাত আড়াইটার দিকে গরু চুরির সময় গৃহকর্তা বাঁধা দিতে গেলে তাকে লক্ষ্য করে গুলি করে চোরের দল। এসময় গুলিবিদ্ধ হয়ে গৃহকর্তা হাবিবুর রহমান (৬৫) আহত হয়। গোয়াল ঘর থেকে একটি গরু নিয়ে যায় চোরেরা। চকরিয়া উপজেলার উত্তর হারবাং ভিলেজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হাবিবুর রহমানকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত গরুর মালিক হাবিবুর রহমান বলেন, বুধবার রাত আড়াইটার দিকে ঘরের কুকুরের চিৎকার-চেঁচামেচি শুনে আমাদের ঘুম ভেঙ্গে যায়। বাইরে গিয়ে দেখি একদল চোর আমার গোয়াল ঘরে থাকা তিনটি গরু বাড়ির অদুরে নিয়ে একটি পিকআপ গাড়িতে উঠাচ্ছে। এসময় আমরা এগিয়ে গেলে চোরের দল আমাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে আমার শরীরের দুটি ছররা গুলিবিদ্ধ হয়। এক পর্যায়ে চোরের দল তিনটি গরু থেকে একটি গরু নিয়ে যায়।

হারবাং পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এধরনের একটি ঘটনার কথা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.