সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় শকসার্কিটের আগুনে ৭ দোকান পুড়ে ছাই

চকরিয়ায় শকসার্কিটের আগুনে ৭ দোকান পুড়ে ছাই

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শকসার্কিটের আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে উপজেলার উপকূলীয় ইউনিয়নের বদরখালী ফেরীঘাট এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বদরখালী ইউপি চেয়ারম্যান মো.খাইরুল বশর বলেন, বুধবার রাতে দোকান বন্ধ করে যার যার মতো বাড়ি চলে যান ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে একটি দোকানের বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুন লেগে মুহুর্তের মধ্যে ১টি মুদির দোকান, ৩টি চায়ের দোকান পুরোপুরি পড়ে ছাই হয়ে যায়। এসময় আরো ৩টি কুলিং কর্ণার আংশিক পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌছায় অন্তত আরো ১০টি দোকান পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, উপজেলা চেয়ারম্যান জাফর আলমসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় চেয়ারম্যানকে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে উপজেলা প্রশাসনকে দেয়ার জন্য বলা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পেলে তা জেলা প্রশাসনে পাঠানো হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.