সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় সনাকের কমিটি গঠিত

চকরিয়ায় সনাকের কমিটি গঠিত

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় সনাকের কমিটি গঠিত হয়েছে। এতে চকরিয়া কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক একেএম শাহাবুদ্দিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়া শাখার সভাপতি নির্বাচিত করা হয়েছে। একই সাথে সংগীত নিকেতনের অধ্যক্ষ সন্তোষ কুমার সুশীল এবং পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকি হুরে জান্নাত মিলিকে সহ-সভাপতি হিসেবে পূণঃনির্বাচিত করা হয়েছেন। আগামী একবছর এরা দায়িত্ব পালন করবেন।

১১ মে বৃহস্পতিবার সনাকের নিয়মিত মাসিক সভায় উপস্থিত সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে একেএম শাহাবুদ্দিনকে সভাপতি এবং সন্তোষ কুমার সুশীল ও শিক্ষিকা হুরে জান্নাত মিলিকে সহ-সভাপতি নির্বাচিত করেন। অধ্যাপক শাহাবুদ্দিন ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বিভাগে বিএ (অনার্স) এমএ ডিগ্রি অর্জন করে ১৯৯২ সালে চকরিয়া কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। একেএম শাহাবুদ্দিন সনাকের দায়িত্ব পালনে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ এবং চকরিয়াবাসীর সহযোগিতা কামনা করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.