সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে দোকান মালিকসহ দুইজন গুরুতর আহত

চকরিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে দোকান মালিকসহ দুইজন গুরুতর আহত

Boom

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিকট শব্দে হাওয়ার সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মোটর সাইকেলের চাকায় হাওয়া দিতে আসা আরোহী ও দোকান মালিক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিত্সক প্রাথমিক চিকিত্সা দিয়ে তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

আহতরা হলেন- উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের কৈয়ারবিল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাজ্জাদ হোসেন সুজন (২৮) ও লক্ষ্যারচর ইউনিয়নের উত্তর লক্ষ্যারচরের মৃত আবদুস সোবহানের ছেলে ভল্কানাইজিং দোকানের মালিক মোহাম্মদ আলমগীর (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কৈয়ারবিলের সাজ্জাদ হোসেন সুজন তার মোটর সাইকেলের চাকায় হাওয়া দেওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয় হাওয়ার সিলিন্ডার (ভল্কনাইজিং)। এ সময় গুরুতর আহত হন সুজন ও দোকান মালিক আলমগীর।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিত্সক জানান, হাওয়ার সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়। এ সময় তাদের প্রাথমিক চিকিত্সা দিয়ে উন্নত চিকিত্সার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.