
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ এবং ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণের পর ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অংকের টাকা আদায়ের চেষ্টার অভিযোগে জসীম উদ্দিন ওরফে কোপা শমসুর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। গত ১২ ফেব্রুয়ারী কক্সবাজারের চকরিয়ার উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
অভিযুক্ত জসীম উদ্দিন ওরফে কোপা শমসু হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকার মোহাম্মদ ফরিদ ড্রাইভারের ছেলে। বর্তমানে ধর্ষণের শিকার ওই ছাত্রী কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন।
ধর্ষণের শিকার শিশুর মা অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারী স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নির্জন স্থানে নিয়ে যায় লম্পট শমশু। এরপর মেয়েকে জোরপূর্বক উপর্যপুরি ধর্ষণ করে। এ সময় গলায় ছুরি চেপে ধরে ধর্ষণের সেই দৃশ্য মুঠোফোনেও ধারণ করে।
তিনি জানান, মেয়েকে ধর্ষণের দৃশ্য এলাকার নারী-পুরুষের মোবাইলে ছড়িয়ে পড়েছে। সেই দৃশ্য দেখার পর ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল আহমদকে জানানো হয়। এরপর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার জন্য বৃহস্পতিবার রাতেও বৈঠকে বসার কথা ছিল। তবে এর আগে মেয়েকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
কক্সবাজার সদর হাসপাতালের ওসিসি’র প্রোগ্রাম অফিসার মোহাম্মদ শাহজালাল জানান, মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। প্রথমে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হলেও পরে তাকে ওসিসিতে স্থানান্তর করা হয়। এরপর মেয়ের মা’কে পাঠানো হয় চকরিয়া থানায়।
চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, এ ঘটনায় মেয়ের মা থানায় লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হয়। ধর্ষককে গ্রেপ্তারে পুলিশী অভিযান চালছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.