সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / চকরিয়ায় স্বাধীনতা গোল্ডকাপ টুর্ণামেন্টে চাইল্ড স্মাইল ক্লাব চ্যাম্পিয়ন

চকরিয়ায় স্বাধীনতা গোল্ডকাপ টুর্ণামেন্টে চাইল্ড স্মাইল ক্লাব চ্যাম্পিয়ন

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় স্বাধীনতা গোল্ডকাপ ক্রিকেট টূর্ণামেন্টে হালকাকারা চাইল্ড স্মাইল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ট্রপি নির্ধারনী ম্যাচে আবতাফ স্পোর্টিং ক্লাবকে ৩০ রানে হারিয়ে শিরোপা অর্জন করে চাইল্ড স্মাইল ক্লাব।

চিরিংগা ক্রিকেট ক্লাব আয়োজিত ও চকরিয়া জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক গোপাল কান্তি দাশ প্রদত্ত স্বাধীনতা গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয় গত ২৬ মার্চ।

১২টি দল নিয়ে শুরু হওয়া ২৫ ওভারের এই ক্রিকেট টুর্ণামেন্টের ট্রপি নির্ধারনী ম্যাচ অনুষ্টিত হয় রবিবার। ফাইনাল লড়াইতে টসে জিতে প্রথমে ব্যাট করে হালকাকারা চাইল্ড স্মাইল ক্লাব সম্রাটের সেঞ্চুরীতে ২০৫ রান সংগ্রহ করে। ২০৬ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে আবতাফ স্পুর্টিং ক্লাব ১৭৫ রানের অলআউট হলে ৩০ রানে জয়ী হয় হালকাকারা চাইল্ড স্মাইল ক্লাব। ট্রপি জেতা ক্লাবের সম্রাট ১১২ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হন। রানার্স আপ আবতাফ স্পুর্টিং ক্লাবের ফয়সাল টুর্ণামেন্টে ধারাবহিক নৈপূন্য প্রদর্শন করে ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার পান।

রবিবার খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রপি তুলে দেন পুরস্কার বিতরনী অনুষ্টানের প্রধান অতিথি কক্সবাজারের ক্রীড়া সংগঠক ও চকরিয়া শেখ জামাল ক্লাবের সাধারণ সম্পাদক এএসএম আলমগীর হোসাইন।

এসময় বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য এসএম সাইফুদ্দিন চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, চকরিয়া জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক ও চিরিংগা ক্রিকেট ক্লাবের সভাপতি গোপাল দাশ, সাধারণ সম্পাদক আবদুল হামিদ, যুবলীগ নেতা বাবু। এতে আরো বক্তব্য রাখেন-মনসুর আলম, তাজুল ইসলাম, আজম, রাসেল প্রমুখ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.